,

২৩ দিন পর কাজে ফিরলেন গাজীপুরের শ্রমিকরা

news-image

গাজীপুর প্রতিনিধি : শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস কারখানাটি ২৩ দিন পর খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগদান করেছেন। এছাড়া জেলার অন্যান্য কারখানাগুলোর পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

এর আগে ওই কারখানা কর্তৃপক্ষ ও শ্রম মন্ত্রণালয়ের দেওয়া কথা অনুযায়ী গত বৃহস্পতিবার সন্ধ্যায় সকল শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হয়।

কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের ৫টি কারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কয়েক দফা আন্দোলন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সর্বশেষ বেতনের দাবিতে গত শনিবার সকাল ৯টা থেকে সোমবার রাত দশটা পর্যন্ত টানা তিন দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। গত বৃহস্পতিবার বেতন পরিশোধের পর কারখানার সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয় শনিবার থেকে কারখানা খোলা থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী শ্রমিকরা যথারীতি আজ সকাল থেকে কাজে যোগদান করেছেন।

টিএনজেড অ্যাপারেলস গ্রুপের চেয়ারম্যান মো. হেদায়তুল হক বলেন, বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। এছাড়া আরও কিছু বকেয়া রয়েছে, যেগুলো চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই পরিশোধ করা হবে। শনিবার সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। আমি আশা করছি আর কোনো সমস্যা হবে না। কারখানার এই সংকট সমাধান করার জন্য আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিবসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গাজীপুরের মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলসের ৫টি কারখানা আছে। এসব কারখানায় সাড়ে ৬ হাজার শ্রমিক কাজ করেন। বকেয়া বেতনের দাবিতে গত শনিবার সকাল ৯টা থেকে সোমাবার রাত ১০টা পর্যন্ত টানা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট