,

উত্তরায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপ গান উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপ গান উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে উত্তরা ৪ নং সেক্টরের ২১ নং রোডের একটি ড্রেন থেকে পাইপ গানটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, উত্তরা কল্যাণ সমিতির লোকজন উত্তরা ৪ নং সেক্টরের ২১ নং রোডের একটি ড্রেন শ্রমিক দিয়ে পরিষ্কার করা হচ্ছিল। এসময় শ্রমিকরা ড্রেনের কাদার ভেতর অস্ত্র সদৃশ বস্তু দেখতে পেয়ে উত্তরা পূর্ব থানার মোবাইল টিমকে সংবাদ দেয়। পরে উত্তরা পূর্ব থানার মোবাইল টিম সকালে ড্রেন থেকে দেশীয় পাইপ গানটি উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড