,

মারা গেছেন কিংবদন্তিসম সরোদশিল্পী

news-image

বিনোদন ডেস্ক : কিংবদন্তিসম সরোদশিল্পী ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন। আজ (১৫ নভেম্বর) শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেনরি মায়ো মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাতিজা সিরাজ আলী খাঁ।

বাঙালি সরোদিয়া ওস্তাদ আশীষ খাঁ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব আর্ট এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্রীয়সংগীত বিষয়ে শিক্ষকতা করেছেন তিনি। তার প্রয়াণের খবর জানিয়ে ফেসবুক পোস্টে সরোদশিল্পী সিরাজ আলী খাঁ লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় আশীষ খাঁ শুক্রবার চলে গেছেন। নিজেদের জীবনে তাকে পেয়ে আমরা ধন্য এবং চিরকাল তিনি আমাদের হৃদয়েই থাকবেন।’

মারা গেছেন কিংবদন্তিসম সরোদশিল্পীকলকাতার আইসিসিআরে ২০২৩ সালে পরিবেশন করেছেন শিল্পী

ওস্তাদ আশীষ খাঁ ভারতের একজন স্বনামধন্য সরোদশিল্পী। তার দাদা আলাউদ্দিন খাঁ সেনিয়া মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা ও ভারতীয় রাগসংগীতের কিংবদন্তি। তার বাবা বিখ্যাত সরোদবাদক আলী আকবর খাঁ। দাদা, বাবা ও পিসি মা অন্নপূর্ণা দেবীর কাছে তালিম নিয়েছিলেন ওস্তাদ আশিস খাঁ। বিশ্বসংগীতের মর্যাদাপূর্ণ আসর ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ট্রাডিশনাল ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ শাখায় গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। বাংলাদেশে অনুষ্ঠিত শাস্ত্রীয়সংগীত উৎসবে সরোদে যন্ত্রসংগীত পরিবেশন করে এখানকার সংগীত রসিকদের মন কেড়েছিলেন এই শিল্পী।

ওস্তাদ আশীষ খাঁ ১৯৬৭ সালে তবলাশিল্পী ওস্তাদ জাকির হোসেনকে নিয়ে ইন্দো-আমেরিকান সংগীত গোষ্ঠী ‘শান্তি’ গঠন করেন। জন বারহাম, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসনের মতো বিখ্যাত শিল্পী সঙ্গে শাস্ত্রীয় সংগীতের সম্মেলক করেছেন তিনি। ২০০৭ সালে তিনি ভারতের প্রথম শাস্ত্রীয় সংগীতজ্ঞ হিসেবে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের ফেলো নির্বাচিত হন।

১৯৩৯ সালে ভারতের মাইহারে জন্ম নেন আশীষ খাঁ। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে পরিবেশন করেছিলেন তিনি। দাদা ও বাবার সঙ্গে কলকাতায় ‘তানসেন মিউজিক কনফারেন্স’-এও পরিবেশন করেছেন আশীষ। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬-তে প্রথমবারের মতো বাজাতে আসেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড