,

‘১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা খুব কঠিন’

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গুম-অপহরণের সাথে জড়িতদের বিচার করা কঠিন। কারণ, ফ্যাসিবাদের শেকড় গভীরে ছড়িয়ে আছে। ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা খুব কঠিন। এমনকি কমিশনের জন্যও কঠিন।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ছিল এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইন ভলান্টিয়ার ডিসঅ্যাপিয়ারেন্স এর অনুষ্ঠান। তাতে তিনি এসব কথা বলেন।

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছেই না, সরকারের পদক্ষেপ কী?
আসিফ নজরুল বলেন, গুমের শিকার পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়ে আমরা বিবেচনা করছি। আইন করবো, যেখানে আইনি সব সমস্যা সমাধানের চেষ্টা করবো। পুনর্বাসনের বিষয়টি থাকবে৷ আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, তবে আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

একই অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ন্যায়বিচার পাওয়া সবার অগ্রাধিকার। শুধু গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তির পরিবারের জন্য নয়। বরং গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার প্রত্যেকের জন্যেই এটি কার্যকর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট