,

মৃত্যুর পরও কাজ করবে শরীর, পিছিয়ে গেল ‘মিকি ১৭’

news-image

বিনোদন ডেস্ক : ব্যাটম্যান তারকা রবার্ট প্যাটিনসন বড়পর্দায় ফিরছেন সাইন্স ফিকশনের চরিত্র হয়ে। বহুল প্রত্যাশিত নতুন এ সিনেমার নাম ‘মিকি ১৭’। পারাসাইট পরিচালক বং জুন-হো এটি পরিচালনা করছেন।

তারকার ভক্তদের জন্য মন খারাপের খবর হলো, সিনেমাটির মুক্তি আবারও পিছিয়ে গেল। এর আগে একবার তারিখ পরিবর্তন হয়ে আগামী বছরের জানুয়ারির শেষে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেটি হচ্ছে না। নতুন তারিখ অনুযায়ী ১৮ এপ্রিলে সিনেমাটি মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে বলে নিশ্চিত হওয়া গেছে।

সিনেমাটি এমন একটি ভবিষ্যতের গল্পে নির্মিত হচ্ছে, যেখানে ক্লোনিং সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যখন একজন ব্যক্তি মারা যান তখন তার সব স্মৃতি অক্ষত রেখে নতুন একটি শরীর তৈরি করা হয়। সেই শরীর দিয়ে মৃত ব্যক্তি কাজ চালিয়ে যেতে পারেন।

তবে জটিলতা সৃষ্টি হয় যখন প্যাটিনসনের চরিত্র মিকির দুটি কপি একসঙ্গে উপস্থিত হয়ে যায়। তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেশ মজাদার গল্প হতে যাচ্ছে ‘মিকি ১৭’ অনুমান করাই যায়। তাই প্যাটিনসনের ভক্তরাও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী হয়ে আছেন।

ভ্যারাইটি রিপোর্ট করেছে, ‘মিকি ১৭’ এর প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস. মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছে। তাদেরেই আরেকটি সিনেমা মাইকেল জ্যাকসনের বায়োপিক ১৮ এপ্রিল মুক্তির কথা ছিল। সেটির তারিখ পরিবর্তন করে ৩ অক্টোবরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। তাই ১৮ এপ্রিল তারিখটি ফাঁকা থাকায় সেখানে যুক্ত করা হয়েছে ‘মিকি ১৭’- এর নাম।

ওয়ার্নার ব্রস. এর এক মুখপাত্র জানিয়েছেন, ‘১৮ এপ্রিলের তারিখটি পাওয়া যাচ্ছে বলে আমরা দ্রুত এটি ‘মিকি ১৭’- এর জন্য নিশ্চিত করেছি। আমরা নতুন তারিখটি নিয়ে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত’।
প্যাটিনসন ছাড়াও ‘মিকি ১৭’ ছবিতে অভিনয় করেছেন নাওমি অ্যাকি, স্টিভেন ইয়ুন, টোনি কলেট এবং মার্ক রাফালো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট