,

শাকিব খানের ‘সর্বভারতীয়’ সিনেমা দেশের ৮৪ হলে

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান বা সর্বভারতীয় সিনেমা ‘দরদ’। আজ (১৫ নভেম্বর) শুক্রবার বাংলাদেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। জাগো নিউজকে সেরকমই জানিয়েছেন ছবির পরিচালক অনন্য মামুন। আগে বেশ কয়েকবার মুক্তির তারিখ জানিয়েও তা পিছিয়েছেন তিনি। সর্বভারতীয় হলেও ভারতের কয়টি হলে ছবিটি মুক্তি পাচ্ছে, তা জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘দরদ’ শুধু দেশেই নয়, মুক্তি পাচ্ছে বিশটি দেশে, একযোগে। জানিয়েছেন অনন্য মামুন। যদিও আন্তর্জাতিক রিলিজের বিস্তারিত তথ্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত করতে পারেননি এই তরুণ নির্মাতা। জাগো নিউজকে তিনি বলেন, ‘ইন্টারন্যাশনালি কতগুলো হলে দরদ মুক্তি পাবে তা এখনই বলতে পারছি না। সঠিক সংখ্যাটি জানাতে আরও কিছু সময় লাগবে।’

গতকাল বিকেলে ইউটিউবে মুক্তি পায় ছবির হিন্দি সংস্করণের গান ‘লুট লে তু’। তার আগে গত ১১ নভেম্বর মুক্তি পায় ‘জিসম মে তেরে’ শিরোনামে আরও এক গান। সিনেমার গল্পে দেখা যাবে স্ত্রীর প্রতি গভীর ভালোবাসায় মগ্ন এক যুবককে। ছবিতে শাকিবের নায়িকা বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। ইমরান হাশমির বিপরীতে ২০০৮ সালে ‘জান্নাত’ সিনেমার মধ্যদিয়ে বলিউডে অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর।

সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদে অভিনয় করেছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়া এতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ।

বর্তমানে ‘বরবাদ’ নামের এক ছবির শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের যান শাকিব খান। সেখানকার একটি স্টুডিওতে গত ২৪ অক্টোবর থেকে শুরু করেন শুটিং।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট