,

মাতৃত্ব নিয়ে মুখ খুললেন ইয়ামি গৌতম

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ব্যক্তিজীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চলচ্চিত্র পরিচালক আদিত্য ধরকে। এরপর তাদের ঘর আলোকিত করে আসে পুত্র সন্তান।

দেখতে দেখতে ইয়ামি-আদিত্যর ছেলের বয়স এখন ৬মাস। মা হওয়ার পর প্রথম শিশু দিবস উদযাপন করছেন ইয়ামি। আর এই বিশেষ দিনে মাতৃত্ব নিয়ে নানান কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়, মা হওয়ার পর জীবন বদলে যায় এমন প্রশ্ন করা হলে ইয়ামি গৌতম বলেন, ‘আমার মনে আছে যেদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলাম সেদিন সবাই বাচ্চাকে দেখতে চাইছিল। বুঝতেই পারছেন, ঠিক যেমনটা সব পরিবারে ঘটে। তবে সেসময় আমি একটু সময় নিয়ে আদিত্যর পাশে বসলাম ।‘

অভিনেত্রীর কথায়, ‘আমি জানি না কীভাবে এটার ব্যাখ্যা করব, তবে সেই মুহূর্তের ঠিক আগে আমার জীবন কেমন যেন ঝাপসা বলে মনে হচ্ছিল। তাই কোনও মহিলা যে শুধু একটা শিশুর জন্ম দিচ্ছেন তা নয়, তার নিজের সত্তার জন্ম দিচ্ছেন। আর এটা অত্যুক্তি নয়। সবকিছু- মানসিকভাবে, আবেগগতভাবে, শারীরিকভাবে ওই এক মুহূর্তে বদলে যায়।’

ছেলের নাম ‘বেদবিদ’ কেন রেখেছেন এ বিষয়ে ইয়ামি গৌতমের ভাষ্য, ‘এই নামটা একেবারেই অন্যরকম। এটা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের একটা নাম। আর বেদবিদ অর্থ হল যিনি সমস্ত বেদ জানেন।’ এরপর মজা করে বলেন, ‘তাহলেই বুঝতে পারছেন ওর উপর কতটা চাপ রয়েছে।’

প্রসঙ্গত, ইয়ামি প্রথমে টেলিভিশন সিরিয়ালে অভিনয় শুরু করেন। তার প্রথম হিন্দি সিনেমা ছিল ‘ভিকি ডোনর’ যেটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এই সিনেমায় তার চরিত্রটি দর্শক এবং সমালোচকদের মন কাড়ে এবং বলিউডে তার অবস্থান শক্তিশালী হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট