,

হঠাৎ সব মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে হেনস্তার শিকার হওয়ার ঘটনার পর বাংলাদেশের সব মিশনকে প্রটোকল ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান এই তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বলেন, জেনেভাতে যা ঘটেছে এটি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। এটার বিরুদ্ধে ইতোমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে। আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার- তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে।

উপদেষ্টা আসিফ নজরুলের জেনেভা সফরের সময়ে বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনার পরে বাংলাদেশের সব মিশনকে প্রটোকল ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে তৌফিক হাসান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবগুলো মিশনকে নির্দেশনা পাঠানো হয়েছে— ভবিষ্যতে প্রটোকল বা নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা যেন গ্রহণ করা হয়।

স্থায়ী প্রতিনিধির অফিসে কর্মরত বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এ ছাড়া স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি ডিসমিসের সিদ্ধান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট