,

গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন ক্রিকেটার তামিম

news-image

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের অন্যতম সেরা কিংবদন্তি দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান গত মাস চারেক আগে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। জিয়াকে হারিয়ে তার একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য যেন অথৈ সাগরে পড়েছেন।

ক্রীড়াঙ্গনের অনেকে অনেক আশ্বাস দিলেও এখনো বাস্তবায়ন হয়নি কিছুই। এরই মধ্যে এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

দাবাড়ু জিয়ার পরিবারের সহায়তায় ৫ লাখ টাকা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। এ ছাড়া যেকোনো সহায়তার আশ্বাস দিয়েছেন।

জিয়ার স্ত্রী বলেন, ‘তামিম আমাকে বলল যে কোনো সমস্যায় যেন উনার সাথে যোগাযোগ রাখতে। আর ছেলেকে বলল পড়াশোনা এবং খেলাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে। তাহসিনকে বলে যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম এটা কিছুই না, এটা তোমার বাবার জন্য কিছুই না।’

তামিমের ব্যবহারে মুগ্ধ জিয়ার স্ত্রী বলেন, উনি অনেক ভালো ভালো উপদেশ দিলেন যেন তাহসিন পড়াশোনা এবং খেলাটা একসাথে চালিয়ে যেতে পারে। তামিম ভাই অনেক ভালো মানুষ আমার খুবই ভালো লেগেছে।’

তামিমের পাশাপাশি দেশের এই কৃতি দাবাড়ুর পরিবারের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। জিয়ার স্ত্রী লাবণ্য বলেন, ‘সিইও (বিসিবি) সুজন ভাই বলেছেন একটা আবেদন করতে। সামনে তাহসিনের খেলা আছে সেটাতে বিসিবি সহায়তা করতে চায়। তাদের একটা প্রসেসিং সিস্টেম আছে এজন্য সভাপতি বরাবর একটা আবেদন করতে বলেছেন সুজন ভাই।’

জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার। তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। জিয়ার স্বপ্ন ছিল তার ছেলে সুপার গ্র্যান্ডমাস্টার হবে একদিন। কিন্তু আচমকা বাবার মৃত্যুর পর ছেলের সেই স্বপ্নপূরণ যেন থমকে গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট