সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির বায়ুদূষণ মারাত্মক পর্যায়ে, ফ্লাইট স্থগিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির বাতাসের মানের আরও অবনিত হয়েছে। বাতাসের গুনগত মান ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই) এক লাফে ৬২ পয়েন্ট বেড়ে ৪৩২ হয়েছে। অর্থাৎ দিল্লির বাতাস এখন জনস্বাস্থ্যের জন্য ‘অত্যন্ত ক্ষতিকর।’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যেতে শুরু করে দিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ। দৃর্শমানতা কম থাকায় সেখানে ফ্লাইট চলাচল আজকেও স্থগিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

ভোর সাড়ে ৫টায় পাঞ্জাবের অমৃতসার ও পাঠানকোট বিমানবন্দর কর্তৃপক্ষ শূন্য দৃশ্যমানতার কথা জানিয়েছে। সকাল ৭টায় দৃশ্যমানতা শূন্যে নেমে আসে উত্তরপ্রদেশের গোরখপুর বিমানবন্দরেও।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দিল্লির ৩৬টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩০টিরই বায়ুর গুণমান সূচকের গুরুতর পর্যায়ে থাকতে দেখা গেছে।

দিল্লি থেকে ২৫০ কিলোমিটার দূরে চণ্ডীগড়েও বায়ুদূষণ গুরুতর মারাত্মক। সেখানে একিউআই ছিল ৪১৫। এছাড়া, গাজিয়াবাদের একিউআই ৩৭৮, নয়ডা ৩৭২ ও গুরুগ্রামে ৩২৩ এর কাছাকাছি।

বুধবার সকালে দিল্লির বাতাসের একিউআই ছিল ৩৭০, যা মঙ্গলবারের একিউআই ৩৬১ এর তুলনায় বেশি।

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩