,

রংপুরে ৪৫ টাকায় আলু বিক্রি শুরু, সহযোগিতায় প্রাণ এগ্রো

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরে ভোক্তা সাধারণের সুবিধার্থে ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। এ কার্যক্রমে সহযোগিতা করছে প্রাণ এগ্রো লিমিটেড। আর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নেদারল্যান্ডের কার্ডিনাল এলুয়েট জাতের এই আলু বাজারে ৬০-৬২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানে ন্যায্যমূল্যে ৪৫ টাকায় আলু পেয়ে খুশি ক্রেতারা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় কাচারিবাজার সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রবিউল ফয়সাল।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আফসানা পারভীন, সহকারী পরিচালক বোরহান উদ্দিন, প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন, সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার কৃষিবিদ রিয়াদ খান উপস্থিত ছিলেন।

আলু কিনতে আসা পাগলাপীর এলাকার বাসিন্দা আমিনুর রহমান বলেন, বাজারে আলুর দাম ৫৫-৬০ টাকা কেজি। সেখানে ৪৫ টাকা কেজি দরে আলু কিনতে পেরে সাশ্রয় হয়েছে।

প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন জানান, একজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন। বাজারে দাম সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত ন্যায্যমূল্যে আলু বিক্রির এ কার্যক্রম চলমান রাখার চেষ্টা থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে আলু বিক্রি শুরু হবে।

জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানান, সপ্তাহের প্রতিদিন নির্ধারিত দোকান থেকে সুলভ মূল্যে আলু কিনতে পারবেন ক্রেতারা। প্রাথমিকভাবে এক হাজার বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) আলু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে আরও বাড়ানো হবে।

জিতু কবীর/জেডএইচ/এএসএম

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট