সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেপ্তার

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে টিএনজেড গ্রুপের শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির এক পরিচালককে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- মো. আব্দুল হালিম। তিনি চট্টগ্রামের হালিশহর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

জানা গেছে, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতা পরিাশোধের দাবিতে গত শনিবার সকাল ৯টা হতে সোমবার রাত ১০টা পর্যন্ত প্রায় ৬০ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ সময় তারা কয়েকটি কারখানা ভাঙচুর করে। এর জেরে ওই গ্রুপের ৫টিসহ আশপাশের অন্তত ৪৫টি কারখানা বন্ধ হয়ে যায়। পরে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তী সময়ে অন্য কারখানাগুলো চালু হলেও টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের বন্ধ হওয়া কারখানাগুলো এখনও বন্ধ রয়েছে।

জিএমপি’র বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের বিরুদ্ধে শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রতারণার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনসহ পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য্য করেছেন।

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩