,

দু’ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

news-image

জেলা প্রতিনিধি : গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে তারা অবরোধ তুলে নেন।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় ‘তারা টেক্স’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় তারা টেক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে দশটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিল। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখায় গাজীপুরা থেকে টঙ্গীর আব্দুল্লাহপুর পর্যন্ত এবং উত্তর দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী গণপরিবহনের যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়ে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট