,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু কন্যাসহ মায়ের বিষপানে আত্মহত্যা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই শিশু কন্যাসহ মায়ের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ঘাটুরা(সরকারবাড়ি) এলাকায় এই ঘটনা ঘটে। তারা হলেন, ঐ এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমীন আক্তার (২৬) ও তার শিশু সন্তান রওজা আক্তার (৫) ও নওরীন আক্তার (৩)। তবে তারা বিষপানে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেশীরা জানান,বাড়ির লোকজনের কান্নাকাটির আওয়াজ পেয়ে তারা ঘটনাস্থলে যান।পরে দুই শিশু সন্তানসহ মা শারমীনকে   উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে বিষ খাওয়া অবস্থায় এক নারীকে আনা হয়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এর কিছু পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর মাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) তানবীর আহম্মেদ বলেন, আমরা খবর পেয়ে
হাসপাতাল থেকে মরদেহ তিনটি উদ্ধার করি। ময়নাতদন্ত কাজ চলছে। স্বামীসহ কয়েকজন তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু এখন কাউকে খুঁজে পাচ্ছিনা। তবে প্রাথমিক ভাবে ধারণা করছি এটা আত্মহত্যা ঘটনা ঘটেছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট