সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননের আকাশসীমা থেকে ইসরায়েলি ড্রোন তাড়িয়ে দিলো হিজবুল্লাহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি ড্রোন প্রতিহত করেছে। লেবাননের নাবাতিয়েহ এলাকার আকাশসীমা থেকে ইসরায়েলের হেরমেস ৪৫০ মডেলের একটি ড্রোন তাড়িয়ে দেওয়া হয়। খবর আল জাজিরার।

হিজবুল্লাহ জানিয়েছে, ওই ড্রোনটি লেবাননের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। এর আগে উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের কফার ব্লাম বসতিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করে হিজবুল্লাহ। এর আগেও ইসরায়েলের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর যোদ্ধারা হামলা চালিয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, কিরায়াত শমোনা শহর থেকে ৬ কিলোমিটার (৪ মাইল) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বসতিতে রকেট হামলা চালানো হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে নতুন করে তাদের আরও চার সেনা সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, সোমবার উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় চার সেনা সদস্য নিহত হয়েছে। গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ৩৭৬ সেনা সদস্য নিহত হয়েছে।

এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেখানে স্কুল, আবাসিক ভবন, হাসপাতাল, মসজিদ এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। এসব হামলায় গাজার বেশিরভাগ ভবনই মাটির সঙ্গে মিশে গেছে।

অপরদিকে গাজায় ইসরায়েলের গণহত্যার বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এক বিবৃতিতে তিনি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ‌‘গণহত্যার’ অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। গাজায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে এমন কঠোর প্রতিক্রিয়া জানালো সৌদি আরব। মুসলিম ও আরব নেতাদের এক সম্মেলনে তিনি লেবানন ও ইরানে ইসরায়েলের হামলার সমালোচনা করেন।

 

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩