,

লালমনিরহাটে একরামুল হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

news-image

জেলা প্রতিনিধি লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় একরামুল হক (৩০) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আদিব আলী এ রায় দেন। এসময় মামলার অন্য ছয় আসামিকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নূর হাই, শামিম হোসেন ও কবির হোসেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

নূর হাই রমণীগঞ্জ গ্রামের আব্দুস সুবাহান ছেলে। একই এলাকার তছির উদ্দিনের ছেলে শামিম হোসেন অপরজন নাজির হোসেনের ছেলে কবির।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে একরামুলকে হত্যা করে বালুচাপা দেওয়া হয়। ঘটনার দুদিন পর সানিয়াজান নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় মামলা করেন নিহতর বাবা। তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দাখিল করলে দীর্ঘ শুনানি শেষে রায় দিলেন আদালত।

লালমনিরহাটে জেলা জজ আদালতের পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর ছয়জনকে খালাস দিয়েছেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট