,

সাবেক এমপি শম্ভু গ্রেফতার

news-image

অনলাইন প্রতিবেদক : বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

রেজাউল করিম মল্লিক জানান, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

গত ২৫ আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনার বরগুনা সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট