রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করতে উদ্যোগ নেওয়ার আহ্বান

news-image

বিশেষ সংবাদদাতা : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কপ২৯ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেশটির কর্মকর্তা, এনজিও এবং সুশীল সমাজের নেতাদের অতিরিক্ত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে বাকুতে অবতরণের পরপরই তিনি বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিতে জাতিসংঘ পরিচালিত এই বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশ নেন।

তিনি বাকুর একটি হোটেলে সমন্বয় সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রধান লক্ষ্য হবে সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় আমাদের উদ্বেগ ও দাবি অন্তর্ভুক্ত করা।

সভায় পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনের কিছু মূল বিষয় নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কর্মকর্তাদের ব্রিফ করেন।

তিনি জানান, সম্মেলনে আলোচনা করার জন্য বাংলাদেশ ৯টি দল গঠন করেছে, যারা জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি ও প্রশমন, এবং ন্যায্য রূপান্তর ও অভিযোজন ব্যবস্থাসহ মূল বিষয়গুলিতে আলোচনা করবে।

তিনি জানান, বাংলাদেশ থেকে কমপক্ষে ২৯টি এনজিও ও সুশীল সমাজের দল কপ২৯-এ অংশ নিচ্ছে।

ফারহিনা আহমেদ আরও বলেন, গ্লোবাল নর্থের ধনী দেশগুলোর প্রতিশ্রুতি সত্ত্বেও বাংলাদেশ এখন পর্যন্ত জলবায়ু অর্থায়ন হিসাবে ৩৪৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পেয়েছে।

এর আগে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বাকুতে পৌঁছান।
তিনি মঙ্গলবার কপ২৯-এর মূল সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং অন্তত তিনটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

 

এ জাতীয় আরও খবর

কসবা উপজেলা সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বিবাহিত পুরুষদের নিয়ে কঠোর বার্তা প্রভা’র

ঢাকায় বৃষ্টি সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্রে পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা

মেসির বিশ্বরেকর্ডে আর্জেন্টিনার দাপুটে জয়

আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইসরায়েল-লেবানন চুক্তি মানছে না হিজবুল্লাহ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড