সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েস্ট-ইন্ডিজের উদ্দেশে বাংলাদেশের টেস্ট ক্রিকেটাররা

news-image

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে সিরিজের শেষ ম্যাচে লড়ছে দুই দল। তবে এর মধ্যেই আজ (সোমবার) সন্ধ্যায় বাংলাদেশের টেস্ট স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ১১ জনের এই বহরে রয়েছেন নবনিযুক্ত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।

টেস্ট দলটি অবশ্য প্রথমে দুবাইতে পৌঁছাবে, এরপর ওয়ানডে দলে থাকা বাকি ক্রিকেটাররা যোগ দেবেন টেস্ট দলের সঙ্গে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের দলেও নেই সাকিব আল হাসান।

এ ছাড়া চোটের কারণেই আগেই এই সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। সর্বশেষ ইনজুরির তালিকায় যুক্ত হলো নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র নাম। ফলে তিনি আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। যদিও এখনও তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা