,

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

news-image

লালমনিরহাট প্রতিনিধি : ট্রেন লাইনের ওপর বসে কাজের টাকা ভাগ করতে গিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় লোকজন জানান, বিকেলে বাউরার আলাউদ্দিন নগর রেল স্টেশনে নামাজ আদায় করার পর চারজন সারাদিনের কাজের টাকা ভাগ করতে রেল লাইনে বসেন। ওই সময় পাশেই ধান মাড়াই মেশিন চলছিল। কিন্তু মেশিনের শব্দের কারণে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনটির শব্দ তারা পাননি। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে লালমনিরহাট জিআরপি থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর লালমনিরহাট জিআরপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা চারজন দিনমজুরের কাজ করেন। নামাজ শেষে ট্রেন লাইনের ওপর বসে সারাদিনের কাজের টাকা ভাগ করার সময় এ ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার উপপরিদর্শক আল মোমেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এ দুর্ঘটনা, তা তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট