,

মিরাজ-রিয়াদ জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতনে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জেঁকে ধরেছিল বাংলাদেশ। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহর ব্যাটে সে শঙ্কা দূরে ঠেলেছে দল। তাদের পঞ্চম উইকেট জুটি এরই মধ্যে পেরিয়েছে পঞ্চাশ রানের মাইলফলক।

এর আগে দুই ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকারের এসেছিল ৫৩ রান। কিন্তু সেখান থেকেই শুরু হয় ছন্দপতন। ৫৩ থেকে ৫৮ রানে পৌঁছাতেই সাজঘরের পথ ধরেন প্রথম তিন ব্যাটার।

সিরিজজুড়ে ব্যাট হাতে ভুগতে থাকা তাওহিদ হৃদয় ৭ রানের বেশি রান করতে পারেননি। ৭২ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে এখন টেনে নিচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেটে ১৩৭ রান তুলেছে বাংলাদেশ। ৩৮ রান নিয়ে ব্যাট করছেন মিরাজ, ৩৩ রান করেছেন মাহমুদউল্লাহ। তাদের জুটিতে এসেছে ৬৫ রান।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের শেষ ওয়ানডে তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট