,

মারা গেছেন অভিনেত্রী আফরোজা হোসেন

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন। রোববার (১০ নভেম্বর) ভোর ৬ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আফরোজা হোসেনের সঙ্গে তোলা ‍কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

এরপর আবেগঘন হয়ে বলেন, ‘আপা আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলবো? আমাকে কে সাহস দিবে গো?
তোমার সন্তান নাঈম কে আমি কি বলে সান্ত্বনা দিব গো।’

পোস্টের শেষে লিখেছেন, ‘আমি টাঙ্গাইলে এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসছি গো আপা।’

জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক দিন থেকে অসুস্থ ছিলেন আফরোজা হোসেন। জরায়ুমুখ ক্যানসার ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে।

২০০৮ সালে প্রথম অভিনয় শুরু করেন তিনি। ইউনেসকোর সচেতনতামূলক নাটক দিয়ে তার পথচলা শুরু হয়। এটি দুই বছর বিটিভিতে প্রচারিত হয়। তিনি মামুনুর রশীদ, জাহিদ হাসান, মাহফুজুর রহমান, কচি খন্দকারসহ অনেকের নির্মিত নাটকে অভিনয় করতে থাকেন।

তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন অনন্য মামুনের পরিচালনায় ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করে। ২০১৩ সালে আফরোজা সিদ্ধান্ত নেন, শুধু নাটকেই অভিনয় করবেন। তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে নিপুণতা তাকে জনপ্রিয়তা এনে দেয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট