সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জয় পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : সাদা বলে পাকিস্তানের দায়িত্ব নিয়েই বাজিমাত করেছেন মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ায় তার নেতৃত্বে পাকিস্তান ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। শেষ দুই ম্যাচে রিতীমতো অজিদের ধসিয়ে দিয়ে ম্যাচে জয় তুলেছে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের এই ওয়ানডে সিরিজ জয়টা এসেছে ২২ বছর পর। সবশেষ ২০০২ সালের জুনে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। আর এবার রিজওয়ান নেতৃত্বে এসেই জেতালেন পাকিস্তানকে।

প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এরপর তৃতীয় ম্যাচে এসে আরও শক্তি দেখায় পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহদের বোলিং তোপে মাত্র ৩১.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

যার জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট খরচায় ২৬.৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় মোহাম্মদ রিজওয়ানের দল। পাকিস্তানের হয়ে ওপেনার সাইম আইয়ুব করেন ৪২ রান। আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে আসে ৩৭ রান। অন্যদিকে বাবর আজম অপরাজিত থাকেন ২৮ রানে। আর অধিনায়ক রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩০ রান।

এর আগে, দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। যার ফলে শেষ ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণী ম্যাচে। অবশ্য এমন ম্যাচেও নিজেদের সেরা একাদশ খেলায়নি অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফি সামনে রেখে একাদশে এ ম্যাচে পাঁচটি বদল আনে অজিরা। বিশ্রাম দেওয়া হয় সিনিয়র ক্রিকেটারদের।

এমন ম্যাচেও অবশ্য শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দলীয় ২০ রানে প্রথম উইকেট হারানোর পর দলীয় শত রানের আগে দলটি হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ৩১.৫ ওভারে অলআউট হয় মাত্র ১৪০ রানে। যেখানে দলীয় সর্বোচ্চ ৩০ রান আসে শন অ্যাবটের ব্যাট থেকে।

বল হাতে শাহিন আফ্রিদি ও নাসিমের শিকার ৩টি করে উইকেট। দুই উইকেট নিয়েছেন হারিস রউফ। বাকি এক উইকেট পেয়েছেন মোহাম্মদ হাসনাইন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা