,

উপদেষ্টা পরিষদে আরও যুক্ত হচ্ছেন ৫ জন, সন্ধ্যায় শপথ

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে। এ তালিকায় যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নতুন উপদেষ্টারা শপথ নেবেন বলে জানা গেছে। তাদের নাম এখনো জানা যায়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ২১ সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হলেও এবার আরও পাঁচজন যুক্ত হতে পারে। যার ফলে পরিষদের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।

সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের বহন করার জন্য ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

নতুন উপদেষ্টা হিসেবে আলোচনায় আছেন যারা-

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সদ্য পদত্যাগ করা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া একজন বিশেষজ্ঞ চিকিৎসকও নতুন উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট