সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্পের সাক্ষাৎ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

এদিকে নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প আগামী বুধবার হোয়াইট হাউসে যাবেন এবং সেদিনই প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার সাক্ষাৎ হবে।

রোববার (১০ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী বুধবার হোয়াইট হাউসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন বলে শনিবার একজন মুখপাত্র জানিয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়ের এক বিবৃতিতে বলেছেন, “প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে ট্রাম্প আসবেন এবং প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্প বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে মিলিত হবেন।”

হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেছেন, বৈঠকের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকানদের চূড়ান্ত বিজয়ের পর প্রেসিডেন্ট বাইডেন অবশ্য আগেই সুশৃঙ্খল ভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা