,

রোববার থেকে রাজধানীর ১৩ স্থানে কম দামে মিলবে ডিম

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও ও কাপ্তান বাজারসহ দুই সিটি করপোরেশনের ১৩টি স্থানে উৎপাদক থেকে ডিলারের মাধ্যমে সরাসরি ভোক্তা পর্যায়ে ডিম সরবরাহ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘বাজার অস্থিরতার কারণ নিয়ে’ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

তিনি বলেন, রোববার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি ও উত্তর সিটি করপোরেশনের সাতটি স্থানে উৎপাদক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ডিম বিক্রি শুরু করা হবে।

তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ে খামারিদের সরাসরি বাজারে যুক্ত করার কথা ভাবা হচ্ছে।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য তেল, ছোলা, খেজুর, সেমাই, চিনি, ডাল, কীভাবে আনা যায় এবং শুল্ক কমানো ও আমদানি উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।’ রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেও জানান আলীম আখতার খান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট