সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসা থেকে আইনজীবীর লাশ উদ্ধার

news-image

রংপুর সংবাদদাতা : রংপুর নগরীর মুলাটোল এলাকা থেকে মোস্তাকিম ইসলাম (৩২) নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে মুলাটোল ছোট পুকুর সংলগ্ন ব্যাংক কলোনির নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোস্তাকিম বদরগঞ্জ উপজেলার ট্যাক্সের হাট এলাকার খাদেমুল ইসলামের ছেলে।

প্রতিবেশী হারুন অর রশিদ জানান, মোস্তাকিম ইসলামের গ্রামের বাড়ি বদরগঞ্জের ট্যাক্সের হাট এলাকায়। সেখানে বাবা ও এক ভাই থাকেন। রংপুরের ওই বাসায় ছোট ভাই ও মোস্তাকিম তার পরিবার নিয়ে বসবাস করেন। ৪ দিন আগে মোস্তাকিমের স্ত্রী রিমু আক্তার বাবার বাড়িতে বেড়াতে যান। তাদের কোনো সন্তান নেই।

রিমুর মামা রাশেদ খান ডালিম জানান, দুই তলা ভবনের নিচতলা ভাড়া দেওয়া হয়েছে। আর দ্বিতীয় তলার এক ইউনিটে মোস্তাকিম ও তার স্ত্রী এবং অন্য ইউনিটে ছোট ভাই সোহান তার স্ত্রীসহ বসবাস করেন। রাত সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে এসে দেখি মোস্তাকিমের লাশ বিছানায় শোয়ানো ছিল।

মোস্তাকিমের ছোট ভাই সোহান জানান, শুক্রবার তার বড় ভাইকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে নিচে পড়ে থাকতে দেখেন। এ সময় বিছানার ওপর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ছিল। পরে পুলিশে খবর দেওয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুর রশীদ বলেন, খবর পেয়ে শুক্রবার রাত আড়াইটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা