,

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দু’বছর কম-বেশি স্থিতিশীল থাকার পর ফের খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বগতি শুরু হয়েছে বিশ্বজুড়ে। শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি নিরাপত্তা বিষয়ক অঙ্গসংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (ফাও) এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

ফাও ফুড প্রাইস ইনডেক্স নামের একটি সূচকের মাধ্যমে বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের মূল্যের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। শুক্রবারের বিবৃতিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে সার্বিকভাবে বিশ্বে খাদ্যপণ্যের দাম বেড়েছে ২ শতাংশ।

আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টেবরে বিশ্বে খাদ্যপণ্যের যে দাম ছিল, তার তুলনায় চলতি ২০২৪ সালের অক্টোবরে তা বৃদ্ধি পেয়েছে অন্তত ৫ দশমিক ৫ শতাংশ।

ফাওয়ের তথ্য অনুযায়ী, মাংস ব্যতীত প্রায় সবধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্য তেলের দাম। বিবৃতিতে বলা হয়েছে, অক্টোবরে ভোজ্য তেলের দাম বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

এছাড়া দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ, যা শতকরা হিসেবে ২০২৩ সালের অক্টোবরের তুলনায় ২১ দশমিক ৪ শতাংশ বেশি, চিনির দাম বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ এবং সিরিয়েলের দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ।

বিপরীতভাবে, মাংসের দাম কমেছে গত অক্টোবরে। ফাও’র খাদ্য সূচক বলছে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে বৈশ্বিক বাজারে মাংসের দাম হ্রাস পেয়েছে দশমিক ৩ শতাংশ। তবে তারপরও গত মাসে গড়ে যে দামে মাংস ক্রয়-বিক্রয় হয়েছে— তা ২০২৩ সালের অক্টোবরের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ বেশি। সূত্র : এএফপি

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট