,

বিয়ের আগে নিককে যে শর্ত দিয়েছিলেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : ছয় বছরের বেশি সময় ধরে দাম্পত্য জীবন উপভোগ করছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বলিউডের প্রথম সারির অভিনেত্রী ও মার্কিন পপ তারকার বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে সালে বেশ হইচই হয়।

এই মুহূর্তে লস এঞ্জেলসে সংসার পেতেছেন তারা। বর্তমানে মালতী মেরি চোপড়া জোনাসের মা-বাবা তারা। চলতি মাসে দীপাবলি উপলক্ষ্যে একসঙ্গে অনেকটা সময় উপভোগ করেছেন চোপড়া-জোনাস পরিবারের সদস্যেরা।

সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন। তবে বিয়ের আগে আমেরিকার এই তারকা গায়ককে শর্ত দিয়েছিলেন অভিনেত্রী, সেই মর্মে রাজি হতেই বিয়ে হয়েছে এ তারকা দম্পতির।

পেশাগত কারণে সারা বছর ব্যস্ততার মধ্যেই কাটে স্বামী-স্ত্রীর। তাই ভৌগোলিক দূরত্ব তাদের মেনে নিতে হয়েছে। প্রথম থেকে এটাই নাকি তাদের দাম্পত্যের প্রতিবন্ধকতা। সেই কারণেই বিয়ের আগে স্বামীকে শর্ত দেন প্রিয়ঙ্কা।

বিশ্বের যে কোনও প্রান্তে থাকুক না কেন তারা, মাসের একটা নির্দিষ্ট সময়ে কয়েকটা দিন একসঙ্গে কাটাতেই হবে। প্রিয়াঙ্কার কথায়, ‘আমাদের প্রতি তিন সপ্তাহ অন্তর দেখা হয়। আমরা মাসে একবার অন্তত কটা দিন একসঙ্গে থাকবোই। বিশ্বের যে কোনও প্রান্তে থাকি না কেন, ওই কটা দিন থাকতেই হবে একসঙ্গে।’

এত বছর হয়ে গিঠে, কখনও বিশ্বের নানা শহরে শো করছেন নিক, অন্য দিকে কখনও ভারতে, কখনও ইউরোপের বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয় তাকে। যদিও এত ব্যস্ততার মধ্যে ঠিক একটা ভারসাম্য করে নিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট