,

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নেই মুশফিক

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গেল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ব্যাটিং ধসের মুখে হারতে হয়েছে টাইগারদের।

এরপরই এসেছে আরও এক অস্বস্তির খবর। ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। আর এই চোটের কবলে পড়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

এবার তাকে নিয়ে জানা গেল আরও এক খারাপ খবর। চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (২২ নভেম্বর) শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও থাকছেন না মুশফিক। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আজ শুক্রবার এমনটি জানিয়েছেন জাতীয় দলের এক নির্বাচক।

মুশফিকের চোট নিয়ে ক্রিকবাজকে সেই নির্বাচক বলেন, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না যেহেতু তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে।’

ক্যারিবীয় ট্যুরে টেস্ট ছাড়াও তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। যার শুরুটা হবে টেস্ট সিরিজ দিয়ে। সুস্থ হয়ে উঠলে ওয়ানডেতে খেলতে পারেন মুশফিক।

এদিকে, অভিজ্ঞ এই ক্রিকেটারের ছিটকে যাওয়া নিয়ে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। গণমাধ্যমকে মিরাজ বলেন, ‘মুশফিক ভাইয়ের বিষয়টা দুঃখজনক, ইনজুরি হয়েছে। মুশফিক ভাই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কারণ সে যেভাবে ক্রিকেট খেলে, সার্ভিস দিয়ে গেছে অসাধারণ ছিল।’

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট