,

অবিশ্বাস্য হারের পর বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। ঘরে বাইরে টানা বিপর্যয়ের পর আফগানিস্তান সিরিজে স্বস্তির আশায় ছিল বাংলাদেশ। গতকাল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ব্যাটিং ধসের মুখে হারতে হয়েছে।

এরপরই এসেছে অস্বস্তির খবর। এদিন ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরবর্তীতে ব্যাট হাতে ৭ নম্বরে দেখা যায় তাকে। আর এই চোটের কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ থেকে বলতে গেলে ছিটকে গেছেন মুশফিক।

উইকেটকিপার এই ব্যাটারকে নিয়ে পরবর্তী ম্যাচে অনিশ্চয়তার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলছিলেন, ‘গতকাল রাতেই আমি জেনেছি। তারা সন্দেহ করছে যেহেতু ফ্র্যাকচার, সেহেতু দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত। আজকে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো হলেই বাকিটা জানা যাবে।’

এর আগে বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে রান তাড়া করতে নেমে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে থেমে গেছে বাংলাদেশ।

যদিও টার্গেট তাড়ায় বেশ ভালোভাবেই এগোচ্ছিল টিম টাইগার্স। ২ উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করেছিল বাংলাদেশ। কিন্তু ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তরা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড