,

জনদুর্ভোগের কারণে ঢাকাবাসীর কাছে দুঃখপ্রকাশ ওলামা মাশায়েখের

news-image

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনের কারণে ঢাকায় সৃষ্ট জনদুর্ভোগের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করা হয়েছে ওলামা মাশায়েশের পক্ষ থেকে। মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে এত বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ধন্যবাদ ও দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে ওলামা মাশায়েখ বাংলাদেশ এর মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, গতকাল ওলামা মাশায়েখ বাংলাদেশের আহ্বানে দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলনে সারা দেশ থেকে যেভাবে আগ্রহভরে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামসহ সর্বস্তরের আলেম ওলামা, দাওয়াত ও তাবলিগের সাথী ও আপামর তৌহিদী জনতা ছুটে এসেছেন এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে মহাসম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, একই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহের। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এতো বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ঢাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহাসম্মেলন সফল করতে আপনাদের সহযোগিতার মনোভাব স্বরণীয় হয়ে থাকবে।

মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, মিডিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মহাসম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থধারার সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহয়তা করেছেন। এছাড়া এই মহাসম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আল আমিনের শুকরিয়া আদায় করছি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড