,

বরেণ্য শিল্পী শারদা সিনহা মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : ভারতের লোকগানের বরেণ্য সংগীতশিল্পী শারদা সিনহা মারা গেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭২ বছর বয়স হয়েছিল এ গায়িকার। আর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে অংশুমান সিনহা।

গত ২৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ‘পদ্মভূষণ’ জয়ী এই গায়িকা। দিল্লির এআইআইএমএস হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ৭২ বছর বয়সি এই শিল্পীকে। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

মার্কিন কংগ্রেসে ফের দুই মুসলিম নারীর জয়
ছেলে অংশুমান সিনহা ইনস্টাগ্রামে লেখেন, তোমার প্রার্থনা এবং ভালোবাসা আমাদের সঙ্গে সবসময় থাকবে মা। ছটি মাইয়া ওকে নিজের কাছে ডেকে নিলেন। এই নশ্বর পৃথিবীতে উনি আর নেই আমাদের সঙ্গে।

২০১৭ সালে শারদা সিনহার মাল্টিপল মায়েলোমা ধরা পড়ে। এটি এক ধরনের ক্যানসার, যা বোন ম্যারোকে আক্রান্ত করে। গত সেপ্টেম্বরে শারদার স্বামী রাজনীতিবিদ ব্রজ কিশোর স্ট্রোকজনিত কারণে মারা যান। পুত্র ছাড়াও এ দম্পতির বন্দনা নামে একটি কন্যাসন্তানও রয়েছে।

১৯৫২ সালের ১ অক্টোবর বিহারে জন্মগ্রহণ করেন শারদা সিনহা। আশির দশকের শুরুতে তার সংগীত ক্যারিয়ার শুরু। মৈথিলী, ভোজপুরি, মাগধী ভাষার একাধিক গানও গেয়েছেন তিনি।

তার গাওয়া ছট পূজার গান দারুণ জনপ্রিয়। তাছাড়াও সালমান খান অভিনীত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’সহ একাধিক সিনেমায় প্লেব্যাক করেছেন শারদা সিনহা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট