,

চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশে চাঁদাবাজি বেড়ে গেছে। এটাকে কঠোর হাতে দমন করা হবে। চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, অপরাধী যেই হোক, ছাড় পাবে না। ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে।

তিনি বলেন, ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। রাস্তার সব দোকানপাট আপাতত সরানো হবে। ফুটপাতের দোকানগুলো থাকবে।

জাহাঙ্গীর আলম বলেন, আজকের সভায় ঢাকার আইনশৃঙ্খলা কীভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, তবে আরও উন্নতি করার জায়গা রয়ে গেছে।

সভার সিদ্ধান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে আপনারা বলতেন মোহাম্মদপুর একটা ঝামেলাপূর্ণ এলাকা ছিল, বর্তমানে মোহাম্মদপুর মোটামুটি সহনীয় পর্যায়ে চলে আসছে। অন্যান্য এলাকায় এই মডেলে কাজ করা হবে।

তিনি বলেন, অপরাধী যেই হোক, যে দলেরই হোক, তাকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সে যত বড় প্রতাপশালী হোক না কেন, ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজি যেন কোনো অবস্থাতেই না হয়।

রিকশাগুলো প্রধান সড়কে চলে আসে, সরিয়ে দিলে আবারও চলে আসে। বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলব, তাদের ব্যাটারিগুলো যেন চার্জ না করতে পারে- বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড