,

কখোনোই সন্তানের মা হতে চাইনি : রাধিকা

news-image

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন রাধিকা। এরপর জানা যায়, আইনিভাবে বিয়ে সেরেছেন এই যুগল।

গত অক্টোবরে লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন রাধিকা। সেখানে তার বেবি বাম্প নজরে আসতেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

পরে উৎসবে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন রাধিকা। পরিচালক করণ কান্ধারি পরিচালিত ‘সিস্টার মিডনাইট’ ছবিটির প্রিমিয়ার উপলক্ষ্যে ওই চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন রাধিকা। কিন্তু নিজের মা হওয়ার প্রসঙ্গে সেদিন একটি শব্দও তিনি লেখেননি; এমনকি খবর জানাজানি হওয়ার পরেও।

তবে এবার নিজের অন্তঃসত্ত্বা নিয়ে মুখ খুললেন রাধিকা। তবে বললেন একটু ভিন্ন ছন্দে। অন্য তারকাদের তুলনায় একটু আলাদাই এই অভিনেত্রী। তাই জীবনের নতুন সুখবরটির প্রসঙ্গে বলতে গিয়ে সোজা বলে ফেললেন, ‘কোনোদিনই সন্তানের মা হতে চাইনি।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে খানিক মজার সুরেই রাধিকা জানান, তিনি এবং তার স্বামী কোনোদিনই সন্তান চাননি তাদের জীবনে। অভিনেত্রীর কথায়, ‘বাচ্চাদের পোশাক কীভাবে পরাতে হয়, পরিবর্তন করতে হয় সেটুকু পর্যন্ত জানি না আমরা।’ আরও জানান, লন্ডনের ওই চলচ্চিত্র উৎসবে হাজির না হলে তার মা হতে চলার খবর হয়ত জানাজানি হতো না। কারণ তা নিয়ে জানাজানি হোক, এমন কোনও ইচ্ছে রাধিকার ছিল না।

অভিনেত্রী এ প্রসঙ্গে আরও বলেন, ‘প্রথম যেদিন জানতে পারলাম পেটে সন্তান, বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছিলাম। মানতেই চাইছিলাম না। ভাবছিলাম, কীভাবে হল। যাই হোক, সন্তান নেওয়াটা কোনোদিনই আমার পরিকল্পনার মধ্যে ছিল না। আরও বলি, মা হওয়ার যে এই পথ চলাটা তা কিন্তু মোটেই দারুণ আনন্দদায়ক নয়, অন্তত আমার কাছে। যথেষ্ট কঠিন ও কষ্টের।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট