সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে কমলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ দুদিন পরই অনুষ্ঠিত হবে। শেষমুহূর্তে এসে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আল্টিমেটাম আদানির
ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত জরিপে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের শক্ত এই ঘাঁটিতে কমালার এই অপ্রত্যাশিত এগিয়ে যাওয়ার পেছনে নারী ভোটাররা বেশ বড় ভূমিকা রেখেছেন বলে জরিপে বলা হচ্ছে।

রয়টার্স বলছে, গত ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। এতে আইওয়া অঙ্গরাজ্যের মোট ৮০৮ জন ভোটার অংশ নেন। এরপর স্থানীয় সময় শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে কমালা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

যদিও এর আগে গত সেপ্টেম্বরের জরিপে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন ট্রাম্প। এছাড়া মার্কিন এই অঙ্গরাজ্যটিকে সাম্প্রতিক বছরগুলোতে গভীরভাবে রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাও দেখা গেছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্য ট্রাম্প তথা রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ট্রাম্প ২০১৬ সালে এই অঙ্গরাজ্যে ৯ শতাংশের বেশি পয়েন্টে এবং ২০২০ সালে বাইডেনের বিরুদ্ধে ৮ পয়েন্ট ব্যবধানে জয় পেয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা