সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাল আমদানিতে ফের করভার কমালো সরকার

news-image

অনলাইন প্রতিবেদক : মজুত বৃদ্ধি ও দাম সহনীয় পর্যায়ে আনতে চাল আমদানিতে ফের করভার কমালো সরকার। রোববার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা এ মুমেন জানান, চাল আমদানির ওপর আমদানি শুল্ক ১৫ শতাংশ, রেগুলেটরি ডিউটি ৫ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া অগ্রিম আয়করের হার ৫ শতাংশ থেকে হ্রাস করে ২ শতাংশ ধার্য করা হয়েছে। অর্থাৎ মোট করভার ২৫ শতাংশ থেকে হ্রাস করে ২ শতাংশ নির্ধারণ করে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২০ অক্টোবর চালের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে চাল আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ হতে হ্রাস করে ১৫ শতাংশ বিদ্যমান রেগুলেটরি শুল্ক ২৫ থেকে হ্রাস করে ৫ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। অর্থাৎ মোট করভার ৬২ দশমিক ৫ শতাংশ থেকে হ্রাস করে ২৫ শতাংশ নির্ধারণ করে সরকার।

তিনি আরও বলেন, চাল আমদানিতে বিদ্যমান শুল্ক-করাদি সম্পূর্ণ প্রত্যাহার করার ফলে এবং অগ্রিম আয় করের হার ৫ শতাংশ থেকে হ্রাস করে ২ শতাংশ নির্ধারণ করায় প্রতি কেজি চালের আমদানি ব্যয় ২৫.৪৪ টাকা কমবে। এতে চালের আমদানি বৃদ্ধি পাবে, বাজারে চালের সরবরাহ বৃদ্ধি
পাবে, দেশের আপামর জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা