,

দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না: হাসনাত

news-image

জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন করতে দেওয়া হবে না। পরবর্তীতে সরকারে কে আসবে সেটা নির্ধারণ করবেন দেশের জনগণ। আপনারা যদি এমন কাউকে নির্ধারণ করেন যারা পূর্বের মত ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে সেটার দায়ভারও আপনাদের নিতে হবে। এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে আগামীতে ক্ষমতায় আনবেন।

শুক্রবার (১ নভেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ১২ শহীদ পরিবার ও ৪০ জন আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দায়িত্ব হচ্ছে সরকারের। আজকে যে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে তা বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে দেওয়া হচ্ছে। তবে একটি পরিবারও পুনর্বাসন ছাড়া থাকবে না।

দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না: হাসনাত

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারে কোনোভাবেই চাঁদাবাজিকে স্থান দেয়া হবে না। এটি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এখানে পৈত্রিকভাবে অনেকে ক্ষমতায় আসছে। দেবিদ্বারের যানজট নিরসনে রোড ডিভাইডার করার কাজ শুরু করা হচ্ছে এবং বাজারও স্থানান্তর করা হবে। কেউ যাতে সিন্ডিকেট করে বাজারে পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য খুব শিগগির পৌর ব্যবসায়ী সমিতিকে ঢেলে সাজিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।

ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, মোহতাদির যারিফ সিক্ত, জহিরুল ইসলাম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হাসান জোবায়ের প্রমুখ বক্তব্য রাখেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট