বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন নিয়ে যা বললেন ভিপি নুর

news-image

দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচনের বিষয় এখনই সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ভিপি নুর)।

বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের ভিআইপি ডাকবাংলোয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যুগান্তর প্রতিনিধির প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ভিপি নুর।

নুর বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রথমে ঘোষণা দিয়েছি ৩০০ আসনেই প্রার্থী দেব। পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো আমরা বিএনপির সঙ্গে জোটে নির্বাচন করব কিনা।

তিনি বলেন, আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি-দখলবাজি চালিয়ে সরকার পতনের পর বিএনপি সেভাবে চাঁদাবাজি-দখলবাজি ও কর্মসূচিতে বাধাদানের মতো ঘটনা ঘটিয়েছে। বিগত সময়ে আমার কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নেতাদের জানানোর পর তারা আমার নির্বাচনি এলাকায় সফরের সময় (সম্প্রতি সময়ের সফর) স্থানীয় নেতাদের সহযোগিতা করার জন্য চিঠি দেন। একই চিঠি নাগরিক ঐক্যর মান্না ভাইকেও দেওয়া হয়েছিল।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের বিষয় ভিপি নুর বলেন, শিক্ষকদের মর্যাদা সবার উপরে থাকা উচিত। তাদের বেতন ৮ম গ্রেডে হওয়া উচিত।

ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া নিয়ে ভিপি নুর বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগ সরাসরি গুলি, হামলা ও মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি দেশে থাকা উচিত না। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নিষিদ্ধ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ছাত্রলীগের যারা অপরাধী তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি