সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ উইকেট হারিয়ে ৫৩৭ রানে পিছিয়ে বাংলাদেশ

news-image

ক্রীড়া ডেস্ক : ৫৭৫ রানে দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করার পর ব্যাটিংয়ে নেমে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে ৫৩৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৬ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৪ রানে।

সফরকারীরা ইনিংস ঘোষণা করার পর ব্যাটিংয়ে নেমে রানের ব্যক্তিগত খাতা খোলার আগেই দলীয় ১০ রানে সাজঘরের পথ ধরেন সাদমান ইসলাম। আরও একবার ব্যর্থ হন তিনিন কাগিসোর রাবাদার বলে উইকেটের কাইল ভেরাইনেকে ক্যাচ দিয়ে। প্রথমে আউট না দিলে রিভিউ নেয় প্রোটিয়ারা। পরে আম্পায়ার সিদ্ধান্ত বদল করেন সেখান থেকে।

দলীয় ২১ রানে রাবাদার সামান্য লাফিয়ে ওঠা বলে অফ সাইডে খেলতে গিয়ে আউটসাইড এইজে জাকির হাসানও ক্যাচ দেন কাইল ভেরাইনেকে। এবার আম্পায়ার শুরুতেই আউট দিলেও রিভিউ নেন। কিন্তু তাতেও আউটের সিদ্ধান্তই চূড়ান্ত থাকে।

শেষ বিকালে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের কেউই পারেননি নিজের উইকেট বাঁচিয়ে রাখতে। মাহমুদুল হাসান জয়ও প্যাটারসনের বলে মার্করামকে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন ১০ রান করে। ২৯ রানে ৩ উইকেট হারিয়ে নাইটওয়াচম্যান নামাতে বাধ্য হয় বাংলাদেশ।

হাসান মাহমুদ নেমেও দিন শেষ করতে পারেননি অপরাজিত থেকে। ৩ রান করে বোল্ড হয়েছে কেশব মহারাজের বলে। ৩২ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ ৩৮ রান করে।

এখনও ৫৩৭ রান পিছিয়ে আছে স্বাগতিকরা। মুমিনুল হক ৬ ও নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৪ রানে। কাগিসো রাবাদা ২, প্যাটারসন ও কেশব মহারাজ ১টি করে উইকেট পেয়েছেন।

এর আগে, তিন শতকে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ব্যাটার টনি দে জর্জি ১৭৭, ট্রিস্টান স্টাবস ১০৬ করেন এবং মুল্ডার শতকের দেখা পেয়ে ১০৫ রান করার পর ইনিংস ঘোষণা করে এইডেন মার্করাম।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ফাইফার নেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফার। অন্য উইকেটটি পান নাহিদ রানা।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট