,

রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ তিন

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাসের আগুনে তিনজন দগ্ধ হয়ছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. জামাল উদ্দিন (৫০), মো. জামিল হোসেন (২৫) ও মোহাম্মদ তুষার (৩৫)। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

দগ্ধ জামিলের বাবা ইকবাল হোসেন জানান, রাতে শ্যামপুরে নীল বিল্ডিং হিসেবে পরিচিত সাততলা ভবনের সপ্তম তলার একটি রুমে জামিলসহ তিনজন গল্প করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে জামাল নামের একজন সিগারেট ধরানোর জন্য লাইট জ্বালান। এতে সঙ্গে সঙ্গে রুমে আগুন লেগে যায়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে তিনজনকেই ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শ্যামপুর এলাকায় দগ্ধ তিনজনকে ভর্তি করা হয়ছে। তাদের মধ্যে তুষারের শরীরের ১০০ শতাংশ, জামালের ৭৫ শতাংশ ও জামিলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট