,

দুই বিয়ে ভাঙার পর ধর্মে-কর্মে মন, ফের বিয়ে

news-image

বিনোদন ডেস্ক : এক সময়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সুমাইয়া জাফর সুজানা। ২০০১ সালে মডেলিংয়ে পদার্পণ করেন তিনি। ২০০৩ সালে লাক্স সুন্দরী হন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকে বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। বিয়ের মাত্র ৪ মাস পর তাদের সেই সংসার ভেঙে যায়। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে চার বছর প্রেম করার পর ২০১৪ সালে বিয়ে করেন। আট মাসের মাথায় তাদের সেই সংসার ভেঙে যায়।

দ্বিতীয় সংসার ভাঙার পর শোবিজে অনিয়মিত হয়ে পড়েন সুজানা। মনোযোগ দেন ধর্মে-কর্মে ও ব্যবসা-বাণিজ্যে। নিজের ফ্যাশন হাউজ ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী।

সম্প্রতি জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে তৃতীয়বার বিয়ে করছেন অভিনেত্রী। পাত্রের নাম জায়াদ সাইফ। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় নিজের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তিনি। যেখানে স্বামীর সঙ্গে দেখা গেছে সুজানাকে।

একই সঙ্গে নিজেদের ম্যারিড লাইফ নিয়ে সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন দুইজন। ভিডিওতে দেখা যায়, সুজানা ও জায়েদের বৈবাহিক জীবনকে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়েছে। সেখানে কেকের উপর লেখা ছিল- ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’।

ভিডিওর মন্তব্যের ঘরে অনেকেই সুজানা ও তার স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের ভালোবাসার প্রতি সম্মানও জানিয়েছেন এই অভিনেত্রী।

যদিও এখন পর্যন্ত নিজের বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সুজানা। জানাননি স্বামীর পরিচয়ও। তবে ভিডিও থেকে ধারণা করা হচ্ছে, অভিনেত্রীর স্বামী দুবাইয়ের শেখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট