,

অনলাইনে আয়কর রিটার্ন নিয়ে প্রতিযোগিতা হোক : ড. ইউনূস

news-image

নিজস্ব প্রতিবেদক : অনলাইনে ই-রিটার্ন ও আয়কর জমা দিতে দেশবাসীকে উৎসাহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন, এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সোমবার (২৮ অক্টোবর) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

দেশবাসীকে সালাম জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আয়কর নিয়ে দুটি কথা বলছি। আপনাদের দেয়া কর-ই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় নানা ঝামেলা।’

‘এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন, এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য এভাবে আয়কর রিটার্ন দেয়া এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইনে ই-রিটার্ন ও আয়কর জমা দেয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘কোন প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছেন তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায় জেলায়, শহরে শহরে প্রতিযোগিতা হোক।

আপনার আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবকে শিখিয়ে দিন কিভাবে ঘরে বসে অনলাইনে ই-রিটার্ন আয়কর জমা দিতে হয়। তরুণ-তরুণীদের অনুরোধ করছি এ ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য। ভবিষ্যতে উদ্যোক্তা হবার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে।’

‘ক্রমে ক্রমে সকল প্রকার কর অনলাইনে সংগ্রহ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি’ জানিয়ে প্রধান উপদেষ্টা ‘সবার জন্য এখন থেকে আয়কর দেবার অভিজ্ঞতা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হোক’ বলে কামনা করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট