,

শাকিব খানকে বুকে টেনে নিলেন মহেশ ভাট

news-image

বিনোদন ডেস্ক : ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাইয়ে অবস্থান করছেন শাকিব খান। সেখানে বলিউডের প্রভাবশালী নির্মাতা মহেশ ভাটের সঙ্গে দেখা হয়েছে তার।

মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুটিং করছিলেন শাকিব খান, পাশেই অন্য একটি সেটে ছিলেন মহেশ ভাট। ‘বরবাদ’ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বথির সঙ্গে সখ্য রয়েছে এই বলিউড পরিচালকের। তার মাধ্যমে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ের খবর পেয়ে সেটে আসেন তিনি।

সেখানে শাকিব খানের সঙ্গে মিনিট বিশেক গল্প করেন মহেশ ভাট। যাওয়ার সময় শাকিব খানকে বুকে টেনে নেন বলিউডের এই আলোচিত নির্মাতা।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে শাকিব খানের ব্যবস্থাপক মনির জামান একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘মহেশ ভাট এসে শাকিব খানের সঙ্গে শুটিং সেটে বসে আড্ডা দিয়েছেন। বাংলাদেশের সিনেমা নিয়ে দুজনের কথা হয়েছে। বেরিয়ে যাওয়ার আগে তিনি শাকিব খানকে দাওয়াত দিয়েছেন।’

শাকিব খান এবং ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে মহেশ ভাটের বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে শাকিব খান ও মেহেদী হাসানের সঙ্গে মহেশ ভাটের হৃদ্যতা ফুটে উঠেছে।

প্রসঙ্গত, অ্যাকশন ও রোমান্টিক ঘরানার ‘বরবাদ’ সিনেমা আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট