,

শেষ লগ্নে কাশবনে ধরা দিলেন তিশা

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সাত প্রহরের কাব্য নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয়। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন।

সম্প্রতি এ অভিনেত্রী কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখান কাশফুলের বনে লাল শাড়িতে বাঙালি সাজে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেঘের দিনে, কাশফুলের বনে।’

খোলা আকাশের দিকে তাকিয়ে রয়েছে তিশা এর মাঝে হাতে কাশফুল, কপালে ছোট্ট টিপ আর অভিনেত্রীর মিষ্টি হাসি বেশ মানিয়েছে। যেন ভক্তদের মনে ঝড় তুলবে।

কাশফুলের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছেন, চোখে মুখে বেশ উচ্ছ্বাস। লো মেকআপ লুক আর চোখের চাহনি অভিনেত্রীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নিজেকে নতুন ভাবে ধরা দিয়েছে।

কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন ভক্ত-অনুরাগীরা। আনিকা ইসলাম নামে এক অনুরাগী লিখেছেন, ‘প্রিয় মানুষটাকে প্রিয় রং এর শাড়িতে দেখতে বেশ ভালোই লাগছে।’

রেশমি নামে আরেকজনের ভাষ্য, ‘আমি অবাক হয়ে দেখি আর ভাবতে থাকি। একটা মানুষ এতটা সুন্দর আর মায়াবী কীভাবে হয়। অনেক বেশি ভালোবাসি আপু।’ তামান্না লিখেছেন, ‘অপূর্ব সুন্দর হয়েছে ছবিগুলো।’

প্রসঙ্গত, ২০১০ সালের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিশা। এ তারকা দম্পতির ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট