,

দ্বিতীয় জয়া বচ্চন বলে কটাক্ষ, মুখ খুললেন কাজল

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম অভিনেত্রী কাজল দেবগন। তিনি ছয়টি ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। কাজল বরাবরই ভীষণ মুডি। নিজের ইচ্ছেমতো কাজ করতেই পছন্দ করেন। লোক দেখানোর কাজ তিনি করেন না তা অতীতে বহুবার বলেছেন।

কখনও প্রকাশ্যে এসেছে তার খামখেয়ালি আচরণের ছবি, কখনও আবার প্রকাশ্যে সমালোচনার ঝড় তুলেছে তার ব্যবহার। এখন আবার কথায় কথায় হারাচ্ছেন মেজাজ। পান থেকে চুন খসলেই চোখ বড় বড় করে বকুনি দিচ্ছেন সকলকে। এই দেখে অনেকে আবার বলছেন, তিনি নাকি পরবর্তী জয়া বচ্চন হয়ে ওঠার দৌড়ে নাম লিখিয়েছেন।

প্রতিবছর ধুমধাম করে মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে দুর্গাপূজা হয়। বিশেষ দায়িত্বে থাকেন কাজল। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তারমধ্যেই একাধিক বার চটে গিয়েছেন। কখনও ছবি শিকারিদের জমানো ভিড় দেখে ধমক দিয়েছেন।

আবার কখনও ভোগ পরিবেশনের সময় অতিথি ছবি তুলতে গেলেও চোখ রাঙিয়েছেন কাজল। পূজামণ্ডপে জুতা পরে ছবি শিকারিরা ঢুকে পড়লে কাজল বকুনি দিয়েছেন, ‘এখনই জুতো খুলে আসুন। এখানে পুজো হচ্ছে, ভুলে যাবেন না।’

এইসব দেখেই ভক্তদের প্রশ্ন ছিল, কাজল কি খুব রাগী? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি মোটেই সব সময় রেগে থাকেন না। কোনও কোনও দিন মেজাজ খারাপ থাকে। দিনটাই হয়ত খারাপ যায়। তখন রাগ প্রকাশ করেন। তবে এই নিয়ে কোনও আফসোস নেই তার। রাগ দেখে লোকে কী ভাবছে, তার জন্য নিজের আচরণে কোনও পরিবর্তন করবেন না।

কাজলের কথায়, ‘হ্যা আমি রেগে যাই। প্রত্যেকটা দিন তো এক রকমের হয় না। আমি এমনই। তারকা বলে ভাবমূর্তি রক্ষা করার জন্য আমি নিজেকে বদলাতে পারব না। অন্য কেউ কেন বলে দেবে আমি কখন হাসব আর কখন রেগে যাব।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট