,

সময়ের আগেই পর্দায় আসছে ‘পুষ্পা টু’

news-image

বিনোদন ডেস্ক : মহামারি পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সবচেয়ে সফল ছবি ‘পুষ্পা’। ২০২১-এ মুক্তি পায় ছবিটি; বক্স অফিসেও দারুণ ব্যবসা কর। চলতি বছর আগস্টেই ‘পুষ্পা টু’-এর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে নেয় ডিসেম্বরে।

আগামী ৬ ডিসেম্বর ‘পুষ্পা টু’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আবারও তারিখ পরিবর্তন। পূর্ব নির্ধারিত তারিখের একদিন আগে প্রেক্ষাগৃহে আসতে চলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। সম্প্রতি অভিনেতার সামাজিক মাধ্যমের একটি পোস্টে ছবিটির নতুন তারিখ ঘোষণা করা হয়। সেই তারিখটি ৫ ডিসেম্বর।

‘পুষ্পা- দ্য রাইজ’ ছবির সাফল্যের পরেই এর দ্বিতীয় ভাগ ‘পুষ্পা- দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শকরা। গত বছরের শেষের দিকে ছবির কাজে হাতও দিয়েছিলেন পরিচালক সুকুমার। ৪০ শতাংশ শ্যুটিং হয়ে যাওয়ার পর আচমকা বন্ধ হয়ে যায় কাজ।

পরিচালক ফের নতুন করে শ্যুটিং শুরু করেন। গতবারের বিপুল সাফল্যের পর এবার একেবারে নিখুঁতভাবে দর্শকের সামনে আনতে চাইছেন পুষ্পাকে। মাঝে অবশ্য দুটি পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে। ছবির পোস্টারে আল্লুর রূপসজ্জা নিয়ে চর্চা হয়েছে বেশ। তেমনই রাশ্মিকার সঙ্গে আল্লুর গানও ইতোমধ্যেই জনপ্রিয়। বাকিটা তো দেখাই গেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট