,

কোনো দলই বিপ্লবী সরকারের কথা বলেনি: আসিফ নজরুল

news-image

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কোনো দলই বিপ্লবী সরকারের কথা না বলায় সাংবিধানিক সরকার গঠন করা হয়েছে। এটা ভুল হয়ে থাকলে সেই পরিস্থিতিতে আমাদের সবার ভুল ছিল।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে বাংলা একাডেমিতে ব্রেইন ও আদর্শ প্রকাশনী আয়োজিত ‘গণতন্ত্রের অভিযাত্রা, আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ৫ তারিখে যখন সেনাপ্রধান ডেকেছেন বিএনপি গেছে, জামায়াত গেছে, গণতন্ত্র মঞ্চও গেছে। জাতীয় পার্টির তিন ভাগ সেখানে গেছে। আমি এক কোনায় বসে ছিলাম। তখন কোনো দলই সাংবিধানিক সরকার না করে বিপ্লবী সরকার গঠনের কথা বলেনি। এটা ভুল হয়ে থাকলে সেই পরিস্থিতিতে আমাদের সবার ভুল ছিল।

তিনি বলেন, উৎকৃষ্ট গণতন্ত্র চাইলে শুধু নির্বাচন করলেই হবে না, ফ্যাসিবাদী যেন গড়ে না ওঠে, সে জন্য কিছু সংস্কার করতে হবে। ফ্যাসিস্টরা অনেক বাধা দেবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে।

আওয়ামী লীগের রেখে যাওয়া সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না জানিয়ে উপদেষ্টা বলেন, সিন্ডিকেট এত দ্রুত ভেঙে ফেলা সম্ভব নয়। আসিফ নজরুল বলেন, ২০০৮-এর নির্বাচন ছিল অত্যন্ত পরিকল্পিত ও কারচুপির নির্বাচন। বিএনপি তখন মাত্র ৩৪টি আসন পেয়েছিল, যা কখনোই সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী