সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায় জানানোর সময় এসেছে : রূপাঞ্জনা

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের জন্য বেশ পরিচিতি রয়েছে রূপাঞ্জনা মিত্রের। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন অভিনেত্রী। মাঝে মাঝে তাকে নিয়ে চর্চা হলেও এসব কোনোকিছুকেই পাত্তা দেন না তিনি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে নিজেকে বিদায়ের ঘোষণা দিলেন রূপাঞ্জনা মিত্র। আর তা নিয়ে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেকে বিদায় নেওয়া প্রসঙ্গে এক পোস্ট লেখেন অভিনেত্রী। তবে কি সামাজিক মাধ্যম থেকে বিদায় নিচ্ছেন রূপাঞ্জনা? না, আসলে সেটা নয়। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়াল থেকে এবার বিদায় নিচ্ছেন রূপাঞ্জনা। এই সিরিয়ালের শুরু থেকেই তাকে লাবণ্য সেনগুপ্তের চরিত্রে দেখা যায়। জনপ্রিয়তাও পায় চরিত্রটি, সে থেকেই দর্শকদের কাছে নজর কাড়েন রূপাঞ্জনা।

সদ্যই লাবণ্য হিসেবে শেষ দিনের শ্যুটিং সেরে ফেললেন রূপাঞ্জনা। তা নিয়ে নিজের অনুভূতির কথাই সামাজিক মাধ্যমে লিখলেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘বিদায় জানাচ্ছি।’

এদিন রূপাঞ্জনা তার লাবণ্য চরিত্রের ছবি পোস্ট করে লেখেন, ‘লাবণ্য সেনগুপ্তকে অন্তরে রেখে এই চরিত্রটাকে বিদায় জানাচ্ছি। টানা ৩ বছর সুন্দরভাবে এই চরিত্রটির মাধ্যমে বেঁচে ছিলাম। লাবণ্য সেনগুপ্ত হয়েই শ্বাস নিয়েছি। তবে এবার চরিত্রটিকে বিদায় জানানোর সময় এসেছে। লাবণ্য শুধু একটা চরিত্র নয়, এটা আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছিল।’

রূপাঞ্জনা লেখেন, ‘যখন আমি এই চরিত্রটিকে বিদায় জানাচ্ছি, তখন আমি আমার সঙ্গে এই চরিত্রটিকে ধারণ করে চলেছি। এই চরিত্রটির সঙ্গেই আমার অনেক স্মৃতি রয়েছে। আশা রাখি চরিত্রটি সবসময়ের জন্য আপনাদের হৃদয় স্পর্শ করে থাকবে। আমাকে আপনাদের প্রিয় লাবণ্য হতে দেওয়ার জন্যও ধন্যবাদ। লাবণ্য’র মতো চরিত্র চিরকাল আমার আত্মার সঙ্গে জুড়ে থাকবে।’

টেলিভিশন সিরিয়াল ছাড়াও টালিগঞ্জের বেশ কিছু ছবিতেও কাজ করেছেন তিনি। শোবিজে ২৪ বছর ধরে সরব রয়েছেন রুপাঞ্জনা। ২০০০ সালে ‘মিত্র চোখের বলি’ টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পর্দার যাত্রা শুরু করেন। এর প্রায় ২০ বছর পর সরব হন রাজনীতিতেও; যোগ দেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তে।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার