,

২৮ মিনিটেই ভারতের জালে বাংলাদেশের ২ গোল

news-image

নিজস্ব প্রতিবেদক : নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেই রূপে দেখা যায়নি সাবিনা খাতুনদের। গত দুই দিন খেলোয়াড়-কোচ দ্বন্দ্ব প্রকাশ্যে আসলেও আজ ভারতের বিপক্ষে দুর্দান্ত রূপে বাংলাদেশ। ম্যাচের ২৮ মিনিটের মধ্যে বাংলাদেশের মেয়েরা দুই গোলের লিড নিয়েছে।

১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিকমতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা ব্লক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোললাইন অতিক্রম করে। গোল উৎসবে মাতে বাংলাদেশ।

গোলের পর বাংলাদেশ আরও সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণও করে অল্প সময়ের ব্যবধানে। ২৮ মিনিটে ভারতের এক ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। তিনি বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। তার সঙ্গে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা খাতুনের গায়ে লেগে বল জালে জড়ায়।

ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৫-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে। পরের ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ড্র হওয়ায় ভারত সবার আগে সেমিতে ওঠে। সেমিতে খেলতে হলে ড্র প্রয়োজন ছিল বাংলাদেশের। ইতোমধ্যে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে। ৩ গোলের বেশি ব্যবধানে জিতলে বাংলাদেশ ভারতকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট